এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
জানা গেছে, আজ বিকেল পাঁচটা পর সুমন হঠাৎই অসুস্থতাবোধ করেন। পরে তিনি অসুস্থতার কথা জানান আরেক অভিনেতা শাহাদৎ হোসেনকে। শাহাদৎ দ্রত তাকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।
দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন শামস সুমন। সর্বশেষ ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি।
টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা-বড় পর্দায় ছিল তার সরব উপস্থিতি। তবে সম্প্রতিকালে টেলিভিশন নাটকে তাকে খুব একটা দেখা যায়নি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















