১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কাজীপুরে জঙ্গলে মিললো ৯৫ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গল থেকে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গল থেকে এ চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল গুলো উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া চালগুলো বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হত-দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরের ববরাদ্দ চাল। চালগুলো উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে। পরে নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজীপুরে জঙ্গলে মিললো ৯৫ বস্তা সরকারি চাল

Update Time : ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬