০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী টেইলর সুইফট

সংগীত জগতের মহাতারকা টেইলর সুইফটের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর ২০২৬ সালের ‘বিশ্বের বিলিয়নিয়ার তালিকা’ অনুযায়ী, সুইফটের মোট সম্পদের পরিমাণ এখন ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করলেন।

২০২৪ সালে টেইলরের সম্পদের পরিমাণ ছিল ১.৬ বিলিয়ন ডলার। মাত্র দুই বছরের ব্যবধানে এই বিশাল প্রবৃদ্ধির নেপথ্যে রয়েছে তার ব্লকবাস্টার ‘দ্য ইরাস ট্যুর’ এবং রয়্যালটি থেকে আসা প্রায় ১ বিলিয়ন ডলারের আয়।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, সুইফটের গানের স্বত্বের বর্তমান মূল্য প্রায় ৯০০ মিলিয়ন ডলার। এরই সঙ্গে তার মালিকানাধীন স্থাবর সম্পত্তির বাজারদর প্রায় ১০০ মিলিয়ন ডলার।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে সুইফট তার সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশের মাধ্যমে সংগীতের ইতিহাসে সর্বকালের বৃহত্তম ডেবিউ সপ্তাহের রেকর্ড গড়েন। প্রথম সপ্তাহেই অ্যালবামটির ৪ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী টেইলর সুইফট

Update Time : ০৭:০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬