১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী সরকার

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা নূরনবী সরকার (২৮) রয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনে একবারও দেশে ফেরা হয়নি তার। ঈদুল ফিতরের পর দেশে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দ্বিগুরা শহরের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক কোয়ার্টারে এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নূরনবী সরকারসহ পাঁচ বাংলাদেশি নিহত হন এবং আরও দুজন আহত হন।

শুক্রবার তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

নিহত নূরনবী সরকার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। তিন বোনের পর পরিবারের সবার ছোট ছিলেন তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র ১৮ বছর বয়সে ২০১৬ সালে মালদ্বীপে পাড়ি জমান নূরনবী। সেখানে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

নূরনবীর বাবা আব্দুস সামাদ বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তবে সরকারি দফতরের কর্মকর্তা ছাড়াও থানা পুলিশ খোঁজ রাখছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ সেন্টার বগুড়ার সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি মরদেহ দ্রুত দেশে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী সরকার

Update Time : ০৮:৫৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬