০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

সুখবর দিলেন মিডফিল্ডার হামজা চৌধুরী

হাঁটুর চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে সুস্থ হয়ে ফেরার সুখবর দিয়েছেন হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসের শেষদিকে ভিয়েতনামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

গত ৩১ জানুয়ারি চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে হাঁটুতে চোট পান হামজা। সে সময় ক্র্যাচের সাহায্যে মাঠ ছাড়তে হয় তাকে। এই চোটের কারণে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

চোটের কারণে ফেব্রুয়ারিতে ছয়টি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে গত ৭ মার্চ ইপসুইচ টাউন এবং ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নেমে নিজের ফিটনেসের ইঙ্গিত দিয়েছেন এই ২৮ বছর বয়সী ফুটবলার। এতে করে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে তার খেলার সম্ভাবনা আবারও জোরালো হয়েছে।

এদিকে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সভাপতিত্বে জাতীয় দল কমিটির বৈঠকের পর বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বুলবুল জানান, হামজা এখন পুরোপুরি সুস্থ এবং তিনি ২২ মার্চ ভিয়েতনামে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

তিনি আরও বলেন, জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা শিগগিরই ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন। ১৬ মার্চ ঢাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে এবং ২১ মার্চ ২৩ সদস্যের চূড়ান্ত দল ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুখবর দিলেন মিডফিল্ডার হামজা চৌধুরী

Update Time : ০৭:০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬