০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু দেশে ফিরেছেন। গত ২৭ ফেব্রুয়ারি কাতারে যাওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব পড়ায় তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। ফলে তারা প্রায় ১২ দিন দোহায় অবস্থান করেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে মাস্কট হয়ে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফিরে নিরাপদে ফেরার স্বস্তি প্রকাশ করেন ক্রুরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা তাদের স্বাগত জানান।

আটকে থাকা সময় তারা কাতারের একটি হোটেলে ছিলেন। বিমানের চালক ও ক্রুরা জানান, এতদিন যে ধরনের পরিস্থিতির কথা শুধু শুনতেন, সেগুলোর কিছুটা তারা হোটেলের জানালা থেকেই প্রত্যক্ষ করেছেন।

বিমানের এক কর্মকর্তা বলেন, দাম্মামে থাকা ক্রুদের প্রথমে রিয়াদে নেওয়া হয়। পরে সেখান থেকে রিয়াদ-ঢাকা ফ্লাইটে দেশে আনা হয়। এছাড়া দুবাই, শারজা ও আবুধাবিতে থাকা ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

Update Time : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬