১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বিশ্বকাপজয়ী তারকাদের ১৭০ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে সদ্য শেষ হওয়া আসরে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে শিরোপা জয়ে অবদান রাখা ক্রিকেটারদের ১৭০ কোটি টাকা দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আইসিসির মোট অর্থ পুরস্কার ছিল ১ কোটি ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৫ কোটি ৫০ লাখ টাকা।

স্বাগতিক ভারত চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে ৩০ লাখ ডলার (৩৬ কোটি ৭৭ লাখ টাকা)। তবে বিসিসিআই তাদের দলের ক্রিকেটারদের ১৩১ কোটি রুপি (১৭০ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কারের ঘোষণা দিয়েছে।

অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির মোট অর্থ পুরস্কারের চেয়েও বিসিসিআই তাদের ৫ কোটি ৩০ লাখ টাকা বেশি দিচ্ছে।

এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা-বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজাদের ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার দিয়েছিল বিসিসিআই। এবং গত বছর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ৫৮ কোটি রুপি উপহার দেয় বিসিসিআই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপজয়ী তারকাদের ১৭০ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই

Update Time : ০৭:৪৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬