১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নির্মাণ শুরু

বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে নির্মাণ শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়াম ‘ত্রং ডং স্টেডিয়াম’-এর। বিশাল এই স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।

স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত রানগ্রাডো ফাস্ট অব মে স্টেডিয়ামকেকে ছাড়িয়ে যাবে।

উত্তর কোরিয়ার এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩০ হাজার, ফলে নতুন স্টেডিয়ামটি প্রায় ৫ হাজার আসন বেশি নিয়ে শীর্ষস্থান দখল করবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করে উদ্বোধন করার লক্ষ্য রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই স্টেডিয়ামে থাকবে রিট্র্যাকটেবল ছাদ, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা বা বন্ধ করা যাবে। এর ফলে শুধু ফুটবল ম্যাচ নয়, সারা বছরই এখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, এই স্টেডিয়াম ভিয়েতনামকে ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের অন্যতম সম্ভাব্য ভেন্যুতে পরিণত করতে পারে। বিশেষ করে ফিফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন কিংবা অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মতো বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নির্মাণ শুরু

Update Time : ০৭:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬