১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি

আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১১ মার্চ শুরু হবে সিরিজ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুরের জাতীয় স্টেডিয়ামে। এই সিরিজের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।

শুক্রবার (৬ মার্চ) বিবৃতি দিয়ে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ৪০০ টাকায় কেনা যাবে নর্দার্ন গ্যালারির টিকিট। একই দাম নির্ধারণ করা হয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের। ক্লাব হাউজ সাউথ ও নর্থ দুই ক্যাটাগরির টিকিটই ৬০০ টাকা করে।

১ হাজার টাকায় কেনা যাবে ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিট। ১ হাজার ২০০ টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম গ্র্যান্ড আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিটের।

অনলাইনে দর্শকরা শুক্রবার থেকেই টিকিট কাটতে পারবেন। এ জন্য যেতে হবে ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি’ ঠিকানায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি

Update Time : ০৭:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬