০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

হারিয়ে যেতে চান রাশমিকা–বিজয়

শেষ হলো দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের বিয়ের সপ্তাহজুড়ে চলা উৎসব। বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের হায়দরাবাদ শহরের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত বিবাহোত্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ উৎসবের সমাপ্তি ঘটালেন এই তারকা জুটি।

ওই বিবাহোত্তর সংবর্ধনায় চলচ্চিত্রজগতের বহু তারকা উপস্থিত ছিলেন। সেখানেই বিজয় জানান, টানা ব্যস্ততার পর এবার তারা আবার ‘হারিয়ে’ যাবেন। ধারণা করা হচ্ছে, মধুচন্দ্রিমা করতে দেশের বাইরে উড়াল দিতে পারেন তারা।

অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রসিকতা করে বিজয় দেবরাকোন্ডা বলেন, ‘আজ সব উদ্‌যাপন শেষ করে আমরা একটু আড়ালে যেতে চাই। আবার হারিয়ে যেতে চাই।’ তার পাশে দাঁড়িয়ে থাকা রাশমিকা মান্দানা হাসতে হাসতেই এ মন্তব্যে সায় দেন। তাদের এ মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

বিজয়-রাশমিকার এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়েছে। ভক্তরা দীর্ঘদিন ধরেই এই জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ায় তাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক মাধ্যম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সবস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

হারিয়ে যেতে চান রাশমিকা–বিজয়

Update Time : ০২:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬