১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অরিজিতের পরে এবার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের!

বছরের শুরুতেই প্লেব্যাক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অরিজিৎ সিং। সেই ঘোষণায় চমকে উঠেছিল সংগীতপ্রেমীরা। আর এ বার গানের জগতে আর এক বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী জানিয়ে দিলেন, নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না তিনি।

শাস্ত্রীয় ঘরানা থেকে আইটেমধর্মী গান সব ক্ষেত্রেই সাবলীল শ্রেয়া। ‘মেরে ঢোলনা’য় তাঁর সুরেলা আবেশ যেমন শ্রোতাদের মোহিত করেছে, তেমনই ‘চিকনি চামেলি’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে নাচের মঞ্চে। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর দৃষ্টিভঙ্গি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’র ধাঁচের গান আর গাইবেন না।
চিকনি চামেলি মুক্তির পর বিপুল সাফল্য পেয়েছিল। কিন্তু সেই গানের জনপ্রিয়তার পর একাধিক প্রস্তাব আসে, যেগুলিতে মহিলাদের উপস্থাপন নিয়ে তাঁর আপত্তি ছিল। অনেক গানের কথায় নারীদের অবমাননার ইঙ্গিত রয়েছে বলে মনে হয়েছে তাঁর। এমনকি এক গীতিকার বন্ধুর দেওয়া একটি গানের প্রস্তাবেও আপত্তিকর পংক্তি শুনে সরাসরি না বলে দেন তিনি।

শ্রেয়ার কথায়, তখন হয়তো সব কথার গভীর অর্থ অনুধাবন করার মতো পরিণতিবোধ ছিল না। কিন্তু এখন তিনি অনেক বেশি সচেতন। একটি গান জনপ্রিয় হলে তা মঞ্চেও গাইতে হয়। সেখানে শিশু থেকে পরিবার সকলের সামনে আপত্তিকর শব্দ উচ্চারণ করতে অস্বস্তি হয় তাঁর। তাই আগেভাগেই বেছে নিতে চান নিজের গানের পথ।

তবে অতীতকে অস্বীকার করছেন না তিনি। মঞ্চে এখনও ‘চিকনি চামেলি’ পরিবেশন করেন, কারণ গান হিসেবে সেটি তাঁর ভাল লাগে। কিন্তু নতুন করে সে ধরনের গান আর রেকর্ড করবেন না এ কথায় অনড় গায়িকা।

সংগীত জগতে এই সিদ্ধান্ত নিছক ব্যক্তিগত পছন্দ নয়, বরং শিল্পীর দায়বদ্ধতার প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের শিল্পচিন্তাকে নতুন করে সংজ্ঞায়িত করলেন শ্রেয়া ঘোষাল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অরিজিতের পরে এবার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের!

Update Time : ০৭:৪১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬