০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো

শেরপুর নিউজ ডেস্ক:
স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউডি আলমারিয়ার মালিকানা কিনেছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ক্লাবটির ২৫ শতাংশ শেয়ারের মালিক হয়েছেন। বৃহস্পতিবার রোনালদোর নতুন হোল্ডিং প্রতিষ্ঠান ‘সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টস’ আনুষ্ঠানিকভাবে এই মালিকানার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, এটি ফুটবল মালিকানায় যোগ দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। রোনালদো ফুটবলে তার অবদান রাখতে চান এবং একজন খেলোয়াড় হয়ে ফুটবলের উন্নয়নে সক্রিয় থাকতে চান।

বর্তমানে আলমারিয়া স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে তৃতীয় অবস্থানে রয়েছে এবং লা লিগায় ওঠার জন্য তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে। সর্বশেষ ২০২৪ সালে তারা স্পেনের শীর্ষ লিগে খেলেছিল।

এখন আলমারিয়ার মালিকানা রয়েছে সৌদি গ্রুপ এসএমসির হাতে। ক্লাবের সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানিয়েছেন যে, রোনালদো বিশেষভাবে যুব একাডেমি এবং ভবিষ্যত খেলোয়াড় তৈরি করার প্রকল্পে অংশগ্রহণ করবেন।

রোনালদো ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন এবং সেখানে তার শেয়ারও রয়েছে। গত অক্টোবরে তিনি ব্লুমবার্গের ‘বিলিয়নিয়ার ইনডেক্স’-এ স্থান পাওয়া প্রথম ফুটবলার হন। সম্প্রতি আল নাসরের হয়ে শেষ তিন ম্যাচে চারটি গোল করেছেন রোনালদো। তিনি আগামী গ্রীষ্মে ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, এটিই তার শেষ ফিফা বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো

Update Time : ১০:০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬