১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

শেরপুর নিউজ ডেস্ক:

আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচটি বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। বিশ্বকাপের শুরু থেকেই এই ম্যাচ নিয়ে ছিল শঙ্কা। সেটা কেটে গেলেও এখন আশঙ্কা করা হচ্ছে শ্রীলংকার কলম্বোর আবহাওয়া নিয়ে।

কলম্বোয় রোববার বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে শ্রীলংকার আবহাওয়া দফতর। বিঘ্নিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কী হবে?

কত ওভার করে খেলতেই হবে?

টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দুই দলকে অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। বৃষ্টির জন্য রোববার পুরো খেলা সম্ভব না হলেও কোনও একটি দল জিততে পারে সে ক্ষেত্রে। রোববার যে দল জিতবে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যাবে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে।

অতিরিক্ত দিন কি আছে?

গ্রুপপর্বের ম্যাচের জন্য কোনও অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে নেই। তাই সোমবার ম্যাচ হওয়ার সুযোগ নেই। যা হওয়ার রোববারই হবে। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৬০ মিনিট বা ১ ঘণ্টা অতিরিক্ত সময় ধরে রেখেছে। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী তার মধ্যে গ্রুপের খেলা শেষ হতে হবে।

শেষ সময় কখন?

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকার কলম্বোয় খেলা শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত ১১.৪০ এর মধ্যে খেলা শেষ হতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ করতে হবে।

ম্যাচ বাতিল হলে সুবিধা কাদের?

রোববার কোনও ভাবেই ৫ ওভার করেও খেলা সম্ভব না হলে ম্যাচ বাতিল হিসাবে ধরা হবে। সে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দু’দলই ১ পয়েন্ট করে পাবে। তাতে উভয় দলের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৫। দু’দলই সুপার এইটে চলে যাবে। কারণ গ্রুপের বাকি তিন দল আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের পক্ষে ৫ পয়েন্টে পৌঁছোনো সম্ভব নয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

Update Time : ০৭:০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬