০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আফ্রিদিকেও ছাড়িয়ে গেলেন স্পিনার অ্যাডাম জাম্পা

শেরপুর নিউজ ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচে মাত্র ২৩ রানের খরচায় চারটি উইকেট নেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাতেই পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন জাম্পা। আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া চার উইকেট মিলিয়ে জাম্পার উইকেট সংখ্যা এখন ৪০টি।

সমান উইকেট নিয়ে দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চার নম্বরে রয়েছেন রশিদ খান। তালিকার পাঁচ নম্বরে অবস্থান আফ্রিদির। তার ঝুঁলিতে রয়েছে ৩৯টি উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫০টি উইকেট নেওয়া একমাত্র বোলার তিনিই। ৪৩ ম্যাচে ২০.১২ গড়ে এবং ৬.৮৬ ইকোনোমিতে পঞ্চাশটি উইকেট নেন এই টাইগার অলরাউন্ডার। তাকে ছাড়িয়ে যেতে এখনও ১১টি উইকেট দরকার জাম্পা ও রশিদ খানদের।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আফ্রিদিকেও ছাড়িয়ে গেলেন স্পিনার অ্যাডাম জাম্পা

Update Time : ০৬:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬