১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় গেটম্যানের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শাহানুর হোসেন বাবু (২২) নামের এক গেটম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় সান্তাহার পৌঁওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে দুর্ঘটনাটি ঘটে।

শাহানুর হোসেন উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সান্তাহার স্টেশনের উত্তরে পৌঁওতা রেলগেটে শাহানুর হোসেন ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যান কর্তব্যরত ছিলেন।

বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। পরে ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহানুর হোসেন বাবু গেটের পাশে ঘোরাঘুরি করে। এসময় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় গেটম্যানের মৃত্যু

Update Time : ০৭:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬