১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বগুড়া জেলা কারাগারে ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া জেলা কারাগারে হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (৫৫)। তিনি বগুড়ার কাহালু উপজেলার পাবাহারা গ্রামের খোরশেদ আলীর ছেলে।

বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু বক্কর সিদ্দিক একটি হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদী হিসেবে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন। শুক্রবার বিকেলে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া জেলা কারাগারে ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

Update Time : ০৭:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬