০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের’পর্দা উঠছে আজ

শেরপুর নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াবে, তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ এবারের আসরে খেলছে না। এই সময়ে দেশের ক্রিকেট উপভোগ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। টুর্নামেন্টে দেশের ৩৯ জন সেরা ক্রিকেটারকে নিয়ে তিনটি দল গঠন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচ আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে লিটন দাসের ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলির দুরন্ত একাদশ এর সঙ্গে। ম্যাচের আগের দিন দুই দলই অনুশীলনের মাধ্যমে শেষ প্রস্তুতি নিয়েছে। পরে দল দুটির প্রধান কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মাঠে নামলেই সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এখানে দেশের টপ ৪৫ ক্রিকেটার খেলছে। অভিজ্ঞদের সঙ্গে তরুণরাও আছে। প্রতিটি ম্যাচই বড় সুযোগ। যারা সিরিয়াসভাবে খেলবে, তারা সুযোগের সদ্ব্যবহার করবে, আর যারা নয়, তারা ব্যর্থ হতে পারে। আশা করি সবাই সেরাটা দিবে।’

অন্যদিকে, দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার জানান, ‘এটি একটি ভালো প্রতিযোগিতা। তিনটি দলের মধ্যে ধাপে ধাপে দল তৈরি করা হয়েছে, তাই চ্যালেঞ্জ ভিন্ন হবে। আমাদের দলটি তরুণদের নিয়ে গঠিত, যারা পারফর্ম করার জন্য ক্ষুধার্ত। এটি কোচ ও ম্যানেজমেন্টের জন্যও ইতিবাচক চ্যালেঞ্জ। আমরা সবাই এটি ইতিবাচকভাবে দেখছি।’

প্রতিটি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নতুন ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ নিয়ম খেলায় উত্তেজনা যোগ করবে। এই টুর্নামেন্টের মোট বাজেট প্রাইজমানি ও অন্যান্য খরচসহ ২ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে।

ধূমকেতু স্কোয়াডঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম

দুরন্ত স্কোয়াডঃ জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের’পর্দা উঠছে আজ

Update Time : ০৭:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬