শেরপুর নিউজ ডেস্ক:
আরও এক ভিন্ন লুকে ধরা দিলেন লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম। তবে এবারের লুকটি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্স ভাসছে প্রশংসার জোয়ারে। মিমের লম্বা গড়ন আর স্মার্টনেস তাকে সবসময়ই অন্যদের থেকে আলাদা করে রাখে।
ছবি শেয়ার করে বিদ্যা সিনহা মিম ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’একজন নেটিজেন মিমের এই লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, মিমের ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























