০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার বিশ্ব রেকর্ড

শেরপুর নিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছক্কার বিশ্ব রেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই রেকর্ড গড়ে স্বাগতিকরা।

শনিবার কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২৭১ রানের পাহাড় গড়ে ভারত। দলের হয়ে ৪৩ বলে ৬টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন ইশান কিষাণ। টি-টোয়েন্টিতে এটা তার প্রথম সেঞ্চুরি।

এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৩০ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় করেন ৬৩ রান। মাত্র ১৭ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন হার্দিক পান্ডিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতে মোট ৬৯টি ছক্কা হাঁকিয়েছে। যা একটি দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের বিশ্ব রেকর্ড।

ভারত ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৬৪ ছক্কার রেকর্ড।

আজ এক ইনিংসে ভারত মোট ২৩টি ছক্কা হাঁকিয়েছে, টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩টি ছক্কা হাঁকায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি সিরিজে ছক্কার বিশ্ব রেকর্ড

Update Time : ০৭:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬