১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কত টাকার মালিক অভিনেত্রী শ্রুতি হাসান?

শেরপুর নিউজ ডেস্ক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান। বাবার পরিচয় ছাড়াই বিনোদন জগতে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। বলিউডে সফল সিনেমা না হলেও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি গুরুত্বপূর্ণ অভিনেত্রী। সেই সঙ্গে রয়েছে তার আরও একটি পরিচয়। তিনি একজন সুগায়িকাও।

তার দরাজ কণ্ঠের ভক্ত-অনুরাগীর সংখ্যাও অনেক। সেই শ্রুতি হাসানের আজ (২৮ জানুয়ারি) জন্মদিন। এই ৪০ বছর বয়সেই শ্রুতি হাসান নিজে অঢেল সম্পত্তির মালিক হয়েছে। তিনি নাকি ৪৫ কোটি টাকার সম্পত্তির মালিক।

২০০০ সালে ‘হে রাম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন শ্রুতি হাসান। এরপর ২০০৯ সালে ‘লাক’ সিনেমায় নায়িকা হিসাবে আত্মপ্রকাশ ঘটে তার। সেই সিনেমায় গানও গেয়েছিলনে শ্রুতি হাসান। এরপর ‘দিল তো বচ্চা হ্যায় জি’, ‘ডি ডে’, ‘গব্বর ইজ ব্যাক’ নামে হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। বহু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি হাসান। জানা গেছে, সিনেমায় অভিনয় করে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।

অভিনয়ের সঙ্গে ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন শ্রুতি হাসান। একেকটি ব্র্যান্ডের সঙ্গে জোট বাঁধতে ৫ লাখ টাকা করে নেন তিনি। হিসাব অনুযায়ী, মাসে ৫০ লাখ টাকা আয় তার। অর্থাৎ বার্ষিক আয় ছয় কোটি টাকা। আর অনুষ্ঠানে গান গেয়ে এক কোটি টাকা নেন তিনি।

মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রুতি হাসানের। সেটির অন্দরসজ্জার পেছনে নাকি বহু খরচ করেছেন অভিনেত্রী। এ ছাড়া দেশের একাধিক জায়গায় তার বাসস্থান রয়েছে। গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। রেঞ্জ রোভার থেকে শুরু করে অডি ও টয়োটা গাড়ি রয়েছে তার সম্ভারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কত টাকার মালিক অভিনেত্রী শ্রুতি হাসান?

Update Time : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬