০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

থাইল্যান্ডে স্টানিং লুকে অভিনেত্রী ভাবনা

শেরপুর নিউজ ডেস্ক:

কাজের চেয়ে নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; থাইল্যান্ড থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন নেটিজেনদের।

বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানকার সৈকত থেকে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকে রয়েছেন ভাবনা; সাথে সানগ্লাস। যেখানে ফুটে উঠেছে অভিনেত্রীর এক ‘স্টানিং লুক’।

সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’।

ভাবনার শেয়ার করা এই ছবিগুলোতে নেটিজেনদের ব্যাপক সাড়া দেখা গেছে। তার পোস্টের মন্তব্যঘরে অনুরাগীরা প্রশংসা ও মুগ্ধতায় ভাসিয়েছেন। নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে উপস্থাপন করতে ভাবনার জুড়ি নেই। আবার প্রায়ই নতুননতুন কোনো রূপে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে স্টানিং লুকে অভিনেত্রী ভাবনা

Update Time : ০৮:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬