০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের শুরুতেই স্বপ্নভঙ্গ

শেরপুর নিউজ ডেস্ক:

বছরের শুরুতেই স্বপ্নভঙ্গ অস্কারজয়ী হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের। অনেক স্বপ্ন ও উচ্ছ্বাস নিয়ে ‘দি এক্সরসিস্ট’ কাজ শুরু করেছিলেন এই মার্কিন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির কথা ছিল আগামী মার্চে। কিন্তু নতুন করে এর মুক্তির তারিখ ঘোষণা করল ইউনিভার্সাল পিকচার্স। প্রতিষ্ঠানটি জানায় আরও এক বছর পর মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সিনেমার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১২ মার্চ। প্রযোজনা সংস্থার এই ঘোষণায় অনেকটাই হতাশ জোহানসন। গত বছর কিংবদন্তি হরর ফ্র্যাঞ্চাইজি দ্য এক্সরসিস্টের নতুন সিনেমার কাজ শেষ করেন স্কারলেট জোহানসন। ইউনিভার্সাল পিকচারস ও ব্লামহাউজ অ্যাটমিক মনস্টারের যৌথ প্রযোজনায় তৈরি হতে যাওয়া এ সিনেমা পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্ব সামলান মাইক ফ্লানাগান। নির্মাতারা জানিয়েছেন, এটি হবে ফ্র্যাঞ্চাইজিটির এক ‘ব্যতিক্রমী ও নতুন দৃষ্টিভঙ্গির’ উপস্থাপন।

১৯৭৩ সালে মুক্তি পায় উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত এক্সরসিস্ট। সিনেমাটি ছিল এক যুগান্তকারী সাফল্য। বিশ্বব্যাপী ৪৪ কোটি ডলার আয় ও ১০টি অস্কার মনোনয়ন অর্জন করে এটি ইতিহাসে স্থান করে নেয়। তাই নতুন কিস্তি নিয়ে ভক্তদের কৌতূহল যথেষ্ট। ফ্লানাগান জোহানসনকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘স্কারলেট অসাধারণ অভিনেত্রী, যিনি যেকোনো চরিত্রে বাস্তবসম্মত গভীরতা যোগ করতে পারেন। তাকে এ সিনেমায় পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

ইউনিভার্সাল ২০২১ সালে নতুন এক্সরসিস্ট ত্রয়ীর স্বত্ব কিনতে ৪০ কোটি ডলার ব্যয় করেছিল। তবে প্রথম প্রচেষ্টা, ২০২৩ সালের দ্য এক্সরসিস্ট: বিলিভার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। সিনেমাটি বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার আয় করলেও সিকুয়াল তৈরির আগ্রহ জাগাতে পারেনি।

আসন্ন নতুন সিনেমা বিলিভারের সিক্যুয়াল নয়, বরং ১৯৭৩ সালের চলচ্চিত্রের একই মহাবিশ্বে স্থাপিত এক স্বতন্ত্র গল্প। কাহিনি কিংবা অতিরিক্ত অভিনেতাদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। শুটিং হয় নিউ ইয়র্ক শহরে। জোহানসনের জন্য এটি আরেকটি বড় ফ্র্যাঞ্চাইজি পুনরুজ্জীবনের সুযোগ। এ বছরের গ্রীষ্মে মুক্তিপ্রাপ্ত জুরাসিক

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের শুরুতেই স্বপ্নভঙ্গ

Update Time : ০৬:৩৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬