১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে খেলবে স্কটল্যান্ড: এএফপি

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু বদলের দাবিতে বাংলাদেশ অনড়। কিন্তু বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে- এমন আল্টিমেটামের কথা গত শনিবার বিসিবিকে ঢাকার বৈঠকে আইসিসি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

এএফপি আইসিসির সূত্রের বরাত দিয়ে আরো জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।

বিশ্বকাপের গ্রপপর্বে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতা ও মুম্বাইয়ে, এর মধ্যে তিনটি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেন্সে। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো স্থানান্তরের প্রস্তাবও দিয়েছে।

এ বিষয়ে গত পরশু বিসিবির সঙ্গে বৈঠক করেছে আইসিসির প্রতিনিধি। তবে সেই বৈঠকেও কোনো সিদ্ধান্ত আসেনি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এরপরই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে খেলবে স্কটল্যান্ড: এএফপি

Update Time : ০৬:৪৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬