০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আবারও ইনজুরিতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ

শেরপুর নিউজ ডেস্ক:
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ইনজুরির কারণে ভুগেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। সেই চোটের কারণেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারও তাকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে—ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে কি মাঠে নামতে পারবেন দেশের প্রধান এই ফাস্ট বোলার?

বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন। তবে হাঁটুর সমস্যার কারণে টুর্নামেন্টের বাকি অংশে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইনজুরির কারণেই ঢাকার সর্বশেষ ম্যাচে তাকে দেখা যায়নি।

রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদশে ছিলেন না তাসকিন। এমনকি ড্রেসিংরুমেও উপস্থিত ছিলেন না তিনি। এতে তার শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি জানান, তাসকিন হাঁটুর চোটে ভুগছেন এবং এই মুহূর্তে খেলার মতো ফিট নন। তবে চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি।

মিঠুনের ভাষ্য অনুযায়ী, ফিজিওর পরামর্শে তাসকিনকে ঢাকায় পাঠানো হয়েছে স্ক্যান করানোর জন্য। তিনি বলেন, ‘এটি পুরোপুরি ফিজিওর সিদ্ধান্ত। আপাতত তাসকিনের বিশ্রাম প্রয়োজন।’

সোমবার ঢাকার পরবর্তী ম্যাচেও তাসকিনের খেলা অনিশ্চিত। তবে ঢাকা পর্ব শুরু হলে তিনি দলে ফিরতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন মিঠুন। তার মতে, বড় কোনো সমস্যা না থাকলে ঢাকায় ফিরেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছেন তাসকিন। তার ইকোনমি রেটও বেশ বেশি—৯.৭৮। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠের বাইরে রাখতেই চায় দল ব্যবস্থাপনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বায়েজিদও আশ্বস্ত করেছেন। তার মতে, চোটটি গুরুতর নয় এবং এটি নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবেই স্ক্যান করানো হচ্ছে।

তবে উদ্বেগ বাড়াচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে সময় খুব বেশি নেই। যদি স্ক্যান রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে বিশ্বকাপে তাসকিনের খেলা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এখনো তার ফেরার নির্দিষ্ট সময় জানানো হয়নি। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ। সবাই আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য পেসার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আবারও ইনজুরিতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ

Update Time : ০৬:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬