০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আ.আজিজ নিহত

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ওরফে খোকা (৬৭) নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ডের উত্তরে হাজিপাড়া নামক স্থানে বগুড়া-নাটোর সড়কে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।

এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের মৃত কুড়ানু প্রামাণিকের ছেলে। গত বুধবার বাদ যোহর নিজ বাড়ির পাশেই তার নামাজে জানাজা ও রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, থানার ওসি মুহা: তৌহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মসল্লিবৃন্দ অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএনডিসি)’র অবসরপ্রাপ্ত গাড়ি চালক ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আ.আজিজ নিহত

Update Time : ০৭:০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬