শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে করা পৃথক ২টি মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের সিহাব উদ্দিন প্রামানিকের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য হিরা বাবু (২৭) ও রামনগর গ্রামের মিলন মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী বিপুল হোসেন (২২)।
গত সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ সব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























