১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

করতোয়া নদীতে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে হঠাৎ করে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ। তীব্র শীত, ঘন কুয়াশা, নদীর পানি কমে যাওয়া এবং শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য ও আবর্জনার কারণে পানির অক্সিজেন সংকট তৈরি হওয়ায় এমন ঘটনা ঘটছে বলে স্থানীয়দের ধারণা।

রবিবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে করতোয়া নদীর কালিতলা ঘাট থেকে করতোয়া ব্রিজ পর্যন্ত অংশে ছোট-বড় নানা প্রজাতির মাছ মৃত ও অচেতন অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে নদীপাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই জাল, ঝাঁকি জাল কিংবা খালি হাতেই নদীতে নেমে মাছ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।

নদীতে মাছ ভেসে উঠতে দেখে হতাশা প্রকাশ করে মাছ সংগ্রহে আসা তিথি বলেন, “এভাবে আগে কখনো মাছ ভেসে উঠতে দেখিনি। নদীর পানি কালচে হয়ে গেছে, গন্ধও আসছে। মনে হচ্ছে পানিতে বিষাক্ত কিছু মিশেছে।”

আরেক মাছ শিকারি রাতুল বলেন, “ভোর থেকেই মানুষ মাছ ধরছে। অনেক মাছ মরে গেছে, আবার কিছু আধা-মরা অবস্থায় ভাসছে। পানি স্বাভাবিক না, একারণেই মাছ ভেসে উঠছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা এবং বিভিন্ন ছোট-বড় কলকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ছাড়ার কারণে করতোয়ার পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে শুধু মাছ নয়, পুরো জলজ পরিবেশই হুমকির মুখে পড়েছে।

শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “তীব্র শীতে তাপমাত্রা কমে যাওয়া, পানির প্রবাহ হ্রাস এবং বর্জ্য ও আবর্জনা মিশে পানির দূষণ বেড়ে যাওয়ায় নদীতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গেছে। এ কারণেই মাছ মারা যাচ্ছে বা অচেতন অবস্থায় ভেসে উঠছে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

করতোয়া নদীতে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ

Update Time : ০৭:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫