১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে সরিষার ক্ষেতে এখন হলুদের সমারোহ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে দিগন্তজোড়া ফসলের মাঠে সরিষার ক্ষেতে এখন শুধু হলুদের সমারোহ। চারদিকে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। এ যেন হলুদের চাদরে মোড়ানো হয়েছে মাঠ। গত বছর সরিষা চাষে কৃষকরা বেশ লাভবান হলেও এবছর লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ হয়নি। তবে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মাঠের পর মাঠ হলুদে ছেঁয়ে যাওয়ায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার হলুদ ফুল প্রকৃতিতে এক নান্দনিক রূপ দিয়েছে। ওই সকল মাঠে ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে, যা আকৃষ্ট করছে মৌমাছি ও প্রকৃতিপ্রেমীদের। সরিষার ক্ষেতে সুইচোরা, বুলবুলি ও শালিকের ঝাঁকসহ বিভিন্ন পাখিদের আনাগোনা বেড়েছে। এই সকল মনোরম দৃশ্য দেখতে ও ক্যামেরাবন্দি করতে দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন সরিষার মাঠে।

কৃষক সোনা মিয়া ও গোলাম মোস্তফা জানান, গত বছর তারা সরিষা চাষ করে লাভবান হয়েছিলেন। এবছরও গাছ ও ফুল খুব ভালো হয়েছে। তারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো লাভ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও এখন পর্যন্ত সরিষার অবস্থা বেশ ভালো। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে এবার সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সরিষার ক্ষেতে এখন হলুদের সমারোহ

Update Time : ০৭:১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫