০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক:

ঘন কুয়াশার কারণে সন্ধ্যা হতে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ-চলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন বলেন, ‘সন্ধ্যার পর ঘন কুয়াশা পড়েছে। বুড়িগঙ্গা নদীতেই খানিক দূরে কিছু দেখা যাচ্ছে না। বড় নদীগুলোর মধ্যে তো কুয়াশা আরো বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো খুবই ঝুঁকিপূর্ণ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। তাই ঘন কুয়াশা থাকা অবস্থায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়ে ঝুঁকি নিতে রাজি নন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

Update Time : ০৫:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫