১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দুই

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের দুই কর্মী সাইফুল ইসলাম (৪০) ও রানা মাহমুদকে (৩২) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সাইফুল পৌরশহরের টাউনকলোনী (দ্বারকিপাড়া) এলাকার জহুরুল ইসলামের ছেলে ও রানা উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজানী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর বাজার এলাকা থেকে রানা মাহমুদ ও একইদিন দিবাগত রাত ১১টার দিকে টাউন কলোনী এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহীম আলী বলেন, হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলায় তদন্তে তাদের নাম আসায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ও রানাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দুই

Update Time : ০৬:৫২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫