১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিন বিঘা জমির আলু গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম এবার প্রায় ১শ’ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। বর্তমানে আলুর গাছগুলোর বয়স ৩০ দিন। সাধারণত ৮০ থেকে ৯০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়।

ইতিমধ্যে বিঘা প্রতি প্রায় ৪০ হাজার টাকা করে খরচ করে ফেলেছেন তিনি। গত বৃহস্পতিবার সকালে দিনমজুর নিয়ে আলুর গাছ বেঁধে দেওয়ার জন্য জমিতে গিয়ে দেখতে পান, তার ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলা হয়েছে।

কৃষক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ডিপ টিউবওয়েল নিয়ে একই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানার সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ইতিপূর্বে স্থানীয়রা তাকে সতর্ক করেছিলেন যে মাসুদ রানা তার ক্ষতি করতে পারে। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, তিন বিঘা জমিতে তার বিনিয়োগ ছিল প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হলে তিনি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার আলু বিক্রি করতে পারতেন। কিন্তু ফসল ঘরে তোলার আগেই দুর্বৃত্তদের এমন তাণ্ডবের শিকার হলেন তিনি। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় গতকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Update Time : ০৬:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫