১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

শেরপুর নিউজ ডেস্ক:

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ডি মারিয়া ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলে দিয়েছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।

এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বার্ষিক সেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথমবার এই সম্মান জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও ধারাবাহিকতার প্রমাণ।

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে ডি মারিয়ার ২০২৫ সাল ছিল খুবই স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড়ার পর তিনি ফিরে এসেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করা ছাড়াও দলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।

উল্লেখযোগ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জয়ী হওয়ার রেকর্ড এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

ডি মারিয়ার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

Update Time : ০৬:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫