০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধুনটে এলডিপির সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রতীলতা বর্মনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় এলডিপি’র উপজেলা সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, পৌর কমিটির সভাপতি ইমদাদুল হক রনি ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাঁন কুদরত-ই সাকলায়েন ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। দীর্ঘদিন তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

২০১৫ সালে খাঁন কুদরত-ই সাকলায়েন এলডিপিতে যোগদান করেন। বর্তমানে তিনি এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য। এছাড়াও ঢাকা মহানগর ল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে এলডিপির সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Update Time : ০৬:৪৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫