০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মহাস্থান হাটে ফুলকপি প্রতি কেজি দুই টাকা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলার সর্ববৃহৎ কাঁচা-শাকসবজির মহাস্থান হাট শীতকালীন সবজিতে ভরপুর। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে এই হাটে আনেন। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও ছিল অনেক বেশি। কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম না থাকায় শীতকালীন সবজির এ ভরা মৌসুমে কৃষকরা লোকসান গুনছেন। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, ক্রেতা সংকট ও মজুতের সুবিধা না থাকায় বাধ্য হয়ে টাটকা শাকসবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মহাস্থান হাট ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকা মণ (৪০ কেজি); যা দুই সপ্তাহ আগেও ছিল, ১০০০ থেকে ১২০০ টাকা। মুলা ৪০০-৬০০ টাকা মণ; যা গত সপ্তাহে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। পাতাকপি প্রতি পিস সাত টাকা থেকে ১৫ টাকা। সিম প্রতি কেজি ১৬ টাকা, করলা কেজিপ্রতি ৩০ টাকা কমে ৪০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা, পাতা পেঁয়াজ প্রতি কেজিতে ১০ টাকা কমে ৩০ টাকা, মিষ্টি লাউ কেজিতে সাত টাকা কমে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া হাটে নতুন আলুর আমদানি বাড়ায় দরপতন শুরু হয়েছে। নতুন আলু জাতভেদে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে ছিল ১৬০০ টাকা থেকে ২০০০ টাকা। পাকা টমেটো ৭০ টাকা, কাঁচা টমেটো ২০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা কেজি। ধনিয়া পাতা ২০ টাকা কমে ১০ টাকা আঁটি। পেঁয়াজের ফুলকা কেজিপ্রতি ৫০ টাকা কমে ১০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। তবে রঙিলা জাতের বেগুনের দামে গত সপ্তাহের চেয়ে মণপ্রতি ২০০ টাকা বেড়ে ৭০০ থেকে ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

মহাস্থান হাটের আড়তদার বিশাল ভান্ডারের মালিক তাহেরুল ইসলাম বলেন, এখানে ছোটবড় মিলিয়ে অন্তত ৪০টি আড়ত আছে। এখন প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে অন্তত ৪০ ট্রাক শাকসবজি যাচ্ছে; কিন্তু বাজারে আমদানি বেশি ও বাহির থেকে বেপারি না আসায় প্রতিদিন সবজির দাম কমছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে এখনো বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে। দাম না থাকায় কৃষকরা তাদের আলু হিমাগারগুলো থেকে সংগ্রহ করেননি। বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মিলটন জানান, আলু উত্তোলনের জন্য মাইকিং করা হলেও কাজ হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মহাস্থান হাটে ফুলকপি প্রতি কেজি দুই টাকা

Update Time : ০৬:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫