০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

২০২৬ বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই খবর নিশ্চিত করে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের সব খেলোয়াড়, দর্শক ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবার নিরাপত্তা নিশ্চিত করাটাই গুরুত্বপূর্ণ। তাই বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, ব্যাপক জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠানের (উদ্বোধনী) আয়োজন করা হবে না।

বিপিএল সিলেটে শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ২৫ ডিসেম্বর। ওই সময় ঢাকায় সারা দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হতো।

বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত আমরা। বাস্তব পরিস্থিতি আমাদের সবাইকে বুঝতে হবে। তাই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিপিএল শুরু নিয়ে কোনো সংশয় নেই।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

২০২৬ বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

Update Time : ১২:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫