০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা

শেরপুর নিউজ ডেস্ক:

আতিকুরের বোলিং তোপের পর জারিফ ও অদৃতের দায়িত্বশীল ব্যাটিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও রান তাড়ায় শুরুটা সুখকর ছিল না। দলীয় ১ রানেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার নাইম। তবে দ্বিতীয় উইকেটে জারিফ ও কাউসার ৬৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন।

কাউসার ৩০ রানে ফিরলেও ফিফটি তুলে নেন জারিফ। ৫১ বলে ৫১ রান করে আউট হন তিনি। এরপর রাকিবুল রানের খাতা খোলার আগেই বিদায় নিলে কিছুটা চাপে পড়ে দল। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন অদৃত ঘোষ। ৭৭ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আকাশের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আকাশ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাত্নে। এছাড়া হিরুন মাথিশা ৩৭ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ।

সিরিজের প্রথম ম্যাচে ৭৮ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি জিতে ট্রফি ঘরে তুলল বাংলাদেশের যুবারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা

Update Time : ০৬:৪৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫