০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির আশঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক:

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

জেএমএ জানিয়েছে, এই ভূমিকম্পের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।

এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাবে ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত সুনামি হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির আশঙ্কা

Update Time : ০৭:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫