০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তানের সাংবাদিক আহমেদ নুরানি ও জামিল ফারুকী এবং কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেত্রী সিমাবিয়া তাহিরকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অভিযোগে হওয়া পৃথক মামলায় পলাতক ঘোষণা করা হয়েছে।

রোববার এক প্রতিবেদনে ডন জানিয়েছে, বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্বাস শাহ লিখিত আদেশে ওই তিনজনকে পলাতক ঘোষণা করেন এবং তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

লিখিত আদেশে বলা হয়, আসামিদের আদালতে বারবার তলব করা হলেও তাঁরা হাজির হননি।

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি
আদেশ অনুযায়ী, পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত শেষ করে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে। এই তিনজনের বিরুদ্ধে সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট ধারায় এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) নথিভুক্ত করা হয় এ বছরের জুলাই ও আগস্টে।

আদালত আদেশে বলেছে, আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে আসামিদের আদালতে হাজির নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Update Time : ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫