০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বিজয়ের মাসে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বিজয়ের মাসে কক্সবাজারে গতকাল সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচের মতো আজকের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৮৬ রান তোলে পাকিস্তানের মেয়েরা। রানটা ১৩.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তিনটি ছক্কা মেরেছেন চারে নামা এই ব্যাটসম্যান। ৮ রানে ২ উইকেট হারানোর পর জান্নাতের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাদিয়া। দলকে ৫৩ রানে রেখে অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর বাকি কাজটা সারেন জান্নাত।

অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটির বেশির ভাগ রানই ছিল ২৫ বলে ৩০ রানে অপরাজিত জান্নাতের। জুটিতে তার সঙ্গী মায়মুনা নাহার অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে পাকিস্তানের ইনিংসে ২টি করে উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।

সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর।

প্লেয়ার অব দ্য ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সাদিয়া ইসলাম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বিজয়ের মাসে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

Update Time : ০৬:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫