০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০ টার দিকে তার পালসার মোটরসাইকেল নিয়ে সকালে পৌর শহরের হাটখোলা বাজারে যান। এরপর মোটরসাইকেলটি বাজারের একপাশে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

এর আগে গত বৃহস্পতিবারও আরো দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌরশহরের খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ তার বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। একই দিন বিকেল ৪ টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমানের বাসার সিঁড়ির নিচে পালসার মোটরসাইকেল রেখে উপরতলায় বাসার ভিতরে যান।

বিকেল ৫টার দিকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ সকল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, চুরির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি

Update Time : ০৬:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫