০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আদমদীঘির গ্রামে গ্রামে শীতকালিন পিঠা পিঠা খাওয়ার ধুম

আদমদীঘি (বগুড়া):সংবাদদাতা:

শীত মৌসুম শুরু হওয়ায় এবং নতুন ধান ঘরে উঠার শুরুতেই বগুড়ার আদমদীঘি উপজেলার গ্রামে গ্রামে শীতকালিন পিঠা খাওয়ার ধুম পড়েছে। শুধু গ্রাম নয় শীত মৌসুম শুরু হওয়ার সাথে শহর এলাকার পিঠা ব্যবসায়ীরা শহরের রাস্তার আশপাশে পিঠার পসরা সাজিয়ে বসেছেন। সান্তাহার শহরের ষ্টেশন রোড এলাকায় বসেছে প্রায় ডজন খানিক পিঠার অস্থায়ী দোকান।

আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, শীত মৌসুমে এই এলাকার মানুষ মেয়ে, জামাই নিয়ে আসার ব্যবস্থা করে। তাদের পিঠা দ্বারা আপ্যায়ন এই এলাকার চিরাচারিত রীতি। গ্রামের মেয়েরা নানা রকম পিঠা তৈরি করে অনেক রাত ধরে। কেউ পিঠার উপকরণ তৈরি করে, কেউ কেউ পিঠা বানায়। এগুলি পিঠার মধ্যে পাটিসাপটা, ভাপা, চিতই, রসপিঠা, দুধচিতই, ডিমচিতই, ইত্যাদি। শীত মৌসুমে পিঠা খাওয়া বাংলার চিরাচারিত সংস্কৃতির অংশ। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার স্বাদই আলাদা।

আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, বছরের এই সময়টাতে প্রায় গ্রামে ওয়াজ-মাহফিল হয়। এই উপলক্ষে অনেক পরিবারেই আত্মীয় স্বজন আসে। সেই সময় বাড়ি বাড়িতে পড়ে যায় পিঠা খাওয়ার ধুম। এবারও তার ব্যাতিক্রম হয়নি। আদমদীঘি সদর ইউনিয়নের কলেজ ছাত্রী নুপুর আক্তার জানায়, আমাদের এলাকায় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় প্রতিযোগিতামূলক পিঠা বানানোর আইটেম থাকায় গ্রামের মহিলারা হরেক রকম পিঠা তৈরি করে দোকান খুলে বসেন। অনেকেই সেই দোকান থেকে পিঠা কিনে খান। সেরা পিঠা তৈরি কারকের জন্য থাকে পুরস্কার।

সান্তাহার ইউনিয়নের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খান জানান, শীতকালে পিঠার আয়োজন গ্রামীণ জীবনের অন্যতম একটি অনুসঙ্গ। এবার ধানের দাম ভালো পাওয়ায় কৃষকের হাতে টাকা থাকায় উৎসবের মাত্রা আরও বেড়েছে।

এদিকে স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জনা যায়, শীতের পিঠার অন্যতম উপকরণ খেজুরের গুড় ২০০ টাকা, আখের গুড় কেজি প্রতি ১৫০ টাকা এবং প্রতি লিটার গরুর দুধ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। সান্তাহার বাজারের গুড় ব্যবসায়ী ছালাম হোসেন বলেন, গত বছরের চেয়ে এ বছর গুড়ের দাম বেশি, বিক্রিও বেশ ভালো। শীত মৌসুমে আমাদের ব্যবসা ভালো হয়। সান্তাহার রেলগেটে নারিকেল বাজারে নারিকেল বিক্রিও বেড়ে গেছে।

সান্তাহার পৌর শহরেও এখন মোড়ে মোড়ে মৌসুমি পিঠা নানা নামে, নানা দামে পাওয়া যাচ্ছে। পিঠা ব্যবসায়ী আরমান হোসেন বলেন, শীতের সময় পিঠা বিক্রি করে চলে তার সংসার। তার দোকানে মুলত ভাবা পিঠা ও পাটি শাপটা পিঠা বেশি বিক্রি হয়। এ ছাড়া চিতই পিঠার ও অনেক চাহিদা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আদমদীঘির গ্রামে গ্রামে শীতকালিন পিঠা পিঠা খাওয়ার ধুম

Update Time : ০৭:৩৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫