০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

শেরপুরে নবাগত ইউএনওকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ–কে বরণ করা হয় এবং উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধানের সাথে আনুষ্ঠানিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নবাগত ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

নতুন ইউএনও যোগদানের মধ্য দিয়েই বিদায়ী ইউএনও মো. মনজুরুল আলম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

গত ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে শেরপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ৩৭তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং সর্বশেষ বগুড়ার গাবতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, শেরপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুরুল আলমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। অনুষ্ঠানে তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নবাগত ইউএনওকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫