০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তান

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারি খাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন, আসছে ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে পাওয়া ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবেই এই বেসরকারিকরণের উদ্যোগ, যা প্রায় ২০ বছর পর পাকিস্তানের সবচেয়ে বড় বিক্রয় প্রক্রিয়া হতে যাচ্ছে।

নিলামে অংশগ্রহণের জন্য চারটি কোম্পানিকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে—লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

পিটিভি নিউজ–এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পিআইএ বেসরকারিকরণ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে এবং আধুনিক মানে রূপান্তর করতে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে এগোচ্ছে।

শাহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই পিআইএ তাদের ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য আবার ফিরে পাবে। তিনি আরও বলেন, পিআইএ–এর বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ বছরের সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানায়, নভেম্বরের মধ্যেই পিআইএ কর্পোরেশন লিমিটেড বেসরকারিকরণ হতে পারে। এরপর ২০ নভেম্বর প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন করার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে কাজ এগোয়নি। গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারিকরণ–সংক্রান্ত কমিটি বিডিং প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছে।

নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এ বছরের জানুয়ারিতে পিআইএ আবারও ইউরোপগামী ফ্লাইট চালু করে।

এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় তা বাতিল করা হয়। এছাড়া ঋণ, জনবল কাঠামোসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগের কারণে সেই উদ্যোগটিও ভেস্তে যায়।

সূত্র- ডন

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তান

Update Time : ০৬:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫