০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে দুই শিশু ও গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিসাকান্দিতে গৃহবধূ সাদিয়া মোস্তারিনসহ তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় নিহত সাদিয়ার মা-বাবা, আত্মীয়-স্বজনসহ ভান্ডারপাইকা গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ ও শিশু এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহতের স্বামী গ্রেফতারকৃত শাহাদৎ হোসেন কাজলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত উদঘাটনসহ হত্যাকারী শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, হত্যাকারীকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানান।

মানববন্ধনে শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রামের নিহত সাদিয়ার বাবা মোফাজ্জল হোসেন, মা রাবেয়া সুলতানা ছাড়াও ওই এলাকার এনামুল হক আপেল, শাহ আলম, আরাফাত সোহেল, জালাল সরদার, লাভলু, আশরাফ আলী, গোবিন্দ, শরৎ কর্মকার, বিপ্লব, আব্দুর রাজ্জাক, আলী আশরাফ টুকু, পারভিন আক্তার প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি দহপাড়া গ্রামে স্বামী শাহাদাতের বাড়ির টিনসেট ঘর থেকে স্ত্রী সাদিয়া মোস্তারিনের (২২) ঝুলন্ত মরদেহ, তার তিন বছরের মেয়ে সাইফা ও সাত মাসের ছেলে সাইফের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই সেনা সদস্য স্বামী শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। তিনি ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিলেন এবং ঘটনার কয়েকদিন আগে ছুটিতে বাড়ি আসেন।

এদিকে মেয়েসহ নাতি-নাতনীকে নৃশংস হত্যার অভিযোগ এনে নিহত সাদিয়া মোস্তারিনের মা রাবেয়া সুলতানা গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদিয়ার স্বামী শাহাদাতের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়। মামলা দায়ের হওয়ার পর একমাত্র নামীয় আসামি শাহাদাতকে গ্রেফতার দেখিয়ে গত শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

শাজাহানপুরে দুই শিশু ও গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Update Time : ০৬:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫