০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নারী কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

শেরপুর নিউজ ডেস্ক: নারী কাবাডি বিশ্বকাপে চায়নিজ তাইপেকে ৩৫–২৮ পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রেখেছে ভারত। সোমবার (২৪ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

২০১২ সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার ঢাকায় হওয়া দ্বিতীয় আসরে ইরানকে হারিয়ে ফাইনালে উঠে শিরোপা নিয়ে দেশে ফিরে।

আজ ফাইনালে প্রথমার্ধে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে চায়নিজ তাইপে। প্রথম মিনিট থেকে অনেকটা সমানতালে পারফর্ম করে দুই দল। কিন্তু বিরতির আগে ভারত প্রতিপক্ষকে অলআউট করে লিড বাড়িয়ে নেয়। শেষ পর্যন্ত ২০–১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

বিরতির পর এই ব্যবধান কমানো দূরে থাক, উল্টো ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় চায়নিজ তাইপে। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে চায়নিজ তাইপে ফেরার আভাস দিলেও ভারতের স্কোরটা আর ধরতে পারেনি।

স্বাগতিক বাংলাদেশ আগের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবার ব্রোঞ্জপদক জিতেছে। কাবাডি বিশ্বকাপে যেটা তাদের প্রথম সাফল্য। সেমিফাইনালে চায়নিজ তাইপের সঙ্গে ২৫-১৮ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ দল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

নারী কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

Update Time : ০৫:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫