০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ব্যক্তিগত বলল জামায়াত

শেরপুর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান রোববার বিবৃতিতে বলেছেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত শনিবার জামায়াতের এক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন ঘিরে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে’।

প্রশাসনকে নির্বাচনে জামায়াতের পক্ষে কব্জা করার এ বক্তব্যের কারণে শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার দাবি করেছেন চট্টগ্রাম বিএনপি। সমালোচনার মুখে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত। জামায়াত তা সমর্থন করে না। আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তারা দেশের ক্ষতি করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রী-জামায়াত আমিরের বৈঠক

বাংলাদেশ সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফরে আসা কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াত। গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ব্যক্তিগত বলল জামায়াত

Update Time : ০৫:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫