০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে উঠতেই বদলে গেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত হয়ে যায় আন্ডারডগ। তবু হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচ হতাশার সমতা দেখতে হয়েছে। নেপালের বিপক্ষে জেতা ম্যাচ হয়েছে ড্র। হতাশার ওই বৃত্ত ভেঙে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোর কীর্তি গড়েছে।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল এফসি এশিয়ান কাপের বাছাইপর্বের। দুই দলেরই মূল পর্বের আশা আগেই শেষ হয়েছে। তবু ভারতের বিপক্ষে ম্যাচে উচ্ছ্বাসের কমতি ছিল না। ম্যাচটা নিয়মরক্ষার হলেও লড়াই যে মর্যাদার। হামজাদের সমর্থন দিতে গ্রুপ পর্বের শেষ এই ম্যাচেও তাই গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

ঘরের মাঠে ভরা গ্যালারির সুবিধা নিয়ে শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে বাংলাদেশ। তারই ফল পায় ১৩ মিনিটে শেখ মোরসালিনের গোলে। দলের নাম্বার টেন রাকিব গতির সঙ্গে বল নিয়ে প্রতিপক্ষের বক্সের মুখে ঢুকে বাঁ পায়ের টোকায় দারুণ এক পাস দেন। মোরসালিন আলতো টোকায় জালে বল পাঠিয়ে উদযাপনে মাতেন। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভাসে উচ্ছ্বাসে।

ওই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ভারত। সেন্ট্রাল ডিফেন্ডার তারিক কাজী ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশও। আক্রমণে তুলে খেলার চেষ্টা করা ভারত প্রথমার্ধে ভালো একটা সুযোগও পেয়েছিল। ফাঁকা পোস্টে গোল হওয়ার মতো শট নিলেও হামজা চৌধুরী দারুণ বুদ্ধিমত্তায় অনেকটা দৌড়ে পজিশন নিয়ে লাফিয়ে দুর্দান্ত হেডে তা বিপদমুক্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ বল পায়ে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে। ভারত সেভাবে গোল শোধ করার সুযোগ তৈরি করতে পারেনি। তবে শেষটায় ম্যাচের গতি কমিয়ে রক্ষণাত্মক খেলার চেষ্টা করতেই বল লাল-সবুজের দলের অর্ধে বলের চাপ বাড়তে থাকে। শেষ ১০ মিনিট গোল শোধ করতে বেশি কিছু আক্রমণ তোলে ভারত। তবে হামজা-শমিতের সঙ্গে জায়ান-তপুর রক্ষণে বল মিতুল মারমার জাল ছোঁয়ার সুযোগ পায়নি।

এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে। এবারের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম লেগে শিলং থেকে হামজার অভিষেক ম্যাচে দাপট দেখিয়ে গোল শূন্য সমতা করেছিল বাংলাদেশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

Update Time : ০৫:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫