০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নিবন্ধন পেল এনসিপি ও বাসদ মার্ক্সবাদী

শেরপুর নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী)। দল দুটির বিরুদ্ধে কোনো অভিযোগ জমা না হওয়ায় সোমবার (১৭ নভেম্বর) রাতে এ সংক্রান্ত গেজেট জারি করেছে ইসি। এর ফলে আসন্ন নির্বাচনে দল দুটি নিজ প্রতীকেই অংশ নিতে পারবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, কোনো দাবি-আপত্তি না থানায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক (মার্ক্সবাদী) এই দুইটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগ আসায় দলটির নিবন্ধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

ইসি সূত্র জানায়, গত ৪ নভেম্বর কমিশন তিন দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করে। ওই সময়ের মধ্যে কোনো দাবি বা আপত্তি জমা হয়নি। এ তিন দলের মধ্যে শুধু বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধেই ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি কমিশনে জমা পড়ে। এসব আবেদন কমিশনের পর্যালোচনায় রয়েছে।

এ ছাড়া অনশনে করা তারেক রহমানের দল আমজনতার দলসহ কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিবন্ধন পেল এনসিপি ও বাসদ মার্ক্সবাদী

Update Time : ০৭:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫