এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ এ–২ বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ইয়ুথ উইন্টার ক্যাম্প ‘ঐক্যযাত্রা–২০২৫’ আগামী ৮ জানুয়ারি বিকেলে ক্যাম্প ব্রিফিংয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনদিনব্যাপী এই ক্যাম্পের পর্দা নামবে ১১ জানুয়ারি বেলা দুইটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। এ বছর ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে।
সম্প্রতি আগারগাঁও লায়ন্স ভবনে অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ–২ বাংলাদেশ-এর সেকেন্ড কাউন্সিল মিটিং-এ মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের কো-অর্ডিনেটর হিসেবে লিও জিন্নাহুর রহমান রাকিবের নাম ঘোষণা করেন।
লিও জিন্নাহুর রহমান রাকিব লিও ক্লাব অব বগুড়া থেকে তার লিও যাত্রা শুরু করে পরবর্তীতে লিও ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ক্লাবের ডিরেক্টর এবং লিও ডিস্ট্রিক্ট ৩১৫ এ–২ বাংলাদেশ-এর রিজিওন ডিরেক্টর (নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবিক সেবাচেতনায় অনুপ্রাণিত এই তরুণ নেতা বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের কৃতি সন্তান।
এবারের ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানামুখী শিক্ষামূলক, সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে
নেতৃত্ব বিকাশ কর্মশালা, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি, আউটডোর গেমস, কালচারাল এক্সচেঞ্জ নাইট, ট্যালেন্ট শো, ক্যাম্পফায়ার, কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটি, মোটিভেশনাল সেশন এবং অতিথি বক্তাদের আলোচনা। পাশাপাশি ফান, নেটওয়ার্কিং ও ভ্রমণসহ থাকবে নানা আকর্ষণীয় আয়োজন।
আয়োজকদের মতে, ‘ঐক্যযাত্রা–২০২৫’ তরুণদের নেতৃত্বগুণ বৃদ্ধি, আন্তর্জাতিক সৌহার্দ্য বিনিময়, সামাজিক দায়িত্ববোধ জাগরণ এবং ইতিবাচক মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লিওরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, নতুন শেখা এবং বন্ধুত্ব গড়ার সুযোগ পাবে।
ঐক্য, শিক্ষা ও সেবার মন্ত্রে উজ্জীবিত এই আয়োজন তরুণদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে -এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























