০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি

শেরপুর নিউজ ডেস্ক: চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ জারি করতে পারে অন্তর্বর্তী সরকার। সেভাবেই প্রস্তুতি চলছে। জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে, আদেশে কী কী থাকবে, সরকারই সিদ্ধান্ত দেবে।

আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে। গণভোট কখন হবে– এ সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

যমুনা সূত্র জানায়, উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়। নিজেদের উদ্যোগে আলোচনা করে সাত দিনের মধ্যে সরকারকে দিকনির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল, যা আজ রোববার শেষ হচ্ছে।

দলগুলোর সমঝোতা না হলে এরপর কী– প্রশ্নে ফাওজুল কবির সমকালকে বলেছেন, সময় সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়নি। তার পরও সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত নেবে। চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হতে পারে। এ জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে। বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব না হলে এর আগে জরুরি বা অনির্ধারিত বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত নেই।

গত ৩০ অক্টোবরের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে মতামত দেন। তবে গত সোমবারের বৈঠকে একাধিক উপদেষ্টা প্রশ্ন তোলেন, গণভোট ও নির্বাচন এক দিনে হলে, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনসহ যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়ন জরুরি, সেগুলোর কী হবে? ফাওজুল কবির সমকালকে বলেছেন, গণভোট কখন হবে, এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি

Update Time : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫